রাজবাড়ীর বালিয়াকান্দি থানা পুলিশ অবৈধ ভাবে আসা বিজয় রঞ্জন নামে এক ভারতীয় নাগরিককে গ্রেফতার করেছে। শ্রী বিজয় রঞ্জন ভারতের নালান্দা জেলার বাহাদুরপুর এলাকার রানীখাড়া গ্রামের জিলাল রঞ্জনের ছেলে।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা জানান, শুক্রবার সকালে বালিয়াকান্দি উপজেলার বালিয়াকান্দি ইউনিয়নের পাইককান্দি গ্রামের আকরাম মেম্বারের বাড়ীর সামনে ওই ব্যক্তিকে ঘোরাঘুরি করার সময় স্থানীয়দের সন্দেহ হলে তারা থানা পুলিশকে খবর দেয়।

সাথে সাথে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। সে নিজেকে ভারতীয় নাগরিক হিসেবে পরিচয় দেয়। তার কাছে কোন পার্সপোর্ট নেই। এব্যাপারে এস,আই অংকুর কুমার ভট্রাচার্য্য বাদী হয়ে মামলা দায়ের করেছে। তাকে রাজবাড়ী আদালতে পাঠানো হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।