রাজবাড়ীতে সাপের কামড়ে বাধন নামে চতুর্থ শ্রেনীর এক ছাত্রের মৃত্য হয়েছে। নিহত বাধন রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ছোটভাকলা ইউনিয়নের রতন হাওলাদারের ছেলে ও গোয়ালন্দ উপজেলার বরাট ভাকলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেনীর ছাত্র।

গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজমাদ হোসেন জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে শোবার ঘর থেকে বিষধর সাপে কামড় দেয়।

সকালে তার অবস্থা গুরুত্বর হলে স্থানীয়দের সহযোগিতায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। এ টনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।