রাজবাড়ী গোয়ালন্দের ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় থেকে সাতক্ষীরাগামী ঈগল পরিবহনের একটি যাত্রীবাহী বাস থেকে নারী পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে পাঁচজন মহিলা ও তিন জন পুরুষ রোহিঙ্গা।
বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ তাদের আটক করে। আটকৃত রোহিঙ্গারা হলো- নুর কলেমা, মিনারা বেগম, জহুরা, খুসনামা বেগম, রশিদা, রশিদউল্লাহ, কামাল ও মীর জাফর।
গোয়ালন্দ ঘাট থানার ওসি রবিউল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-খুলনা মহাসড়কের পদ্মার মোড় এলাকা থেকে চট্রগ্রাম থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী ঈগল পরিহনের একটি বাস থেকে অভিযান চালিয়ে নারী ও পুরুষসহ ৮ রোহিঙ্গাকে আটক করছেন।
তবে রোহিঙ্গাদের দাবি তারা বেনাপোল যাচ্ছিলো। আটকৃতদের মধ্যে রশিদউল্লাহ কিছু কিছু বাংলা বলতে পারে এবং তিনিই সবাইকে গাইড নিয়ে যাচ্ছিলেন বলেও জানান ওসি রবিউল ইসলাম।
