পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকা থেকে অজ্ঞাত এক ব্যক্তির ( পুরুষ ) মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও পুলিশ। শুক্রবার সকাল ১০ টায় মরদেহটি উদ্ধার করা হয়।
রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা স্বপন কুমার মজুমদার জানান, শুক্রবার সকালে সিলিমপুর এলাকায় নদীতে একটি মরদেহ ভাসতে দেতে পুলিশে খবর দেয় স্থানীয়রা।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহটি উদ্ধার করে। এখনও মরদেহের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ’র পরিচয় জানার চেষ্টা অব্যহত আছে।
