বান্দরবানের রুমা উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্ট বালক অনুর্ধ্ব ১৭, ২০১৯ এর খেলা শুভ উদ্বোধন হয়।

আজ মঙ্গলবার রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় খেলার সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার নির্বাহী অফিসার মোঃ শামসুল আলম।

এ সময় খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রুমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান থাংখাম লিয়ান বম।

আরও উপস্থিত ছিলেন ২নং সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈমং মার্মা শৈবং, ১নং পাইন্দু ইউপি চেয়ারম্যান উহ্লামং মার্মা, ৩নং রেমাক্রি প্রাংসা ইউপি চেয়ারম্যান জিরা বমসহ উপজেলার বিভিন্ন কার্যালয়ের কর্মকর্তারা।

এ খেলার রেফারি দায়িত্বে পালন করেছিলেন, রুমা উপজেলা যুব উন্নয়ন বিভাগের কর্মকর্তা পুলুপ্রু, সহকারী রেফারি দিলীপ কুমার, আলোক ময়। খেলার নিয়ম অনুসারে ৯০ মিনিটে খেলা পরিচালিত হয়েছে।

আজকের ম্যাচে রুমা ২নং সদর ইউনিয়ন প্যানাল্টির মাধ্যমে ১-০ গোলে গ্যালেঙ্গা ইউনিয়নকে পরাজিত করে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।