ঝিনাইদহের শৈলকুপা উপজেলার মদনডাঙ্গা এলাকা থেকে ৩৩৫ পিচ ইয়াবাসহ এক জনকে গ্রেফতার করেছে র‍্যাব- ৬।  সোমবার(১৬ সেপ্টেম্বর) আনুমানিক সন্ধা ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি-২ র‌্যাব-৬ এর একটি চৌকস আভিযানিক দল এ অভিযান পরিচালনা করেন।
এঘটনায় কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শৈলকুপার মদনডাঙা এলাকার ঝিনাইদহ-কুষ্টিয়াগামী মহাসড়ক সংলগ্ন জে.এম ফিলিং স্টেশন পার্শে এক দল মাদক ব্যবসায়ী মাদক ক্রয় বিক্রয় করছে।
এমন সংবাদের ভিত্তিতে পরে সেখানে অভিযান চালিয়ে ৩৩৫ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ব্যক্তি কুষ্টিয়ার সালদা গ্রামের মৃত লুৎফর রহমানের ছেলে আছাদুল জামান (৪৫)।
গ্রেফতারকৃত ব্যক্তিকে শৈলকুপা থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারার মামলা করা হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।