শরতে গুচ্ছ মেঘ

নাসিমা হক মুক্তা

অচেনা এক আবেগ
শরত কুলের ফুসফুসে ঘাড় গুঁজে
নিঃশব্দে দোল খায়।
তীব্র অভিকর্ষের টানে
শস্যের ডগায় পুঁতে সঙ্গম-
একঝাঁক সাদা মেঘের দল
অন্ধ গলি- ঘুঁজে তৃষার্ত চৌরাস্তায়;
মাঠ-ঘাট আগাছা পিঠ ছড়ে
লাজের ভাঁজে সারি সারি চারা ঘাস
মুখ খুলে – সুবিস্তীর্ণ ফলের বাগানে।
বর্ষার স্যাঁতসেঁতে জলের পূর্ণতা
অসংখ্য সবুজ চারা –
বনভূমি দুগ্ধবতীর দানে
বৃক্ষ ফলবান, শস্যের উর্বরতা
বেঁচে খায় – রক্তমূল্যে।
প্রকৃতির ব্যথিত স্বপ্নের গাল বেয়ে
মুক্তোর রিনিকঝিনিক খেলে
উত্তর বাতাস সৈকতের জোয়ার
দক্ষিণে এসে পল্লীবধুর আঁচলে ঢেউ তুলে-
দুমুঠো মুধভাতের থালা
নিশ্চিত কয়েক মাসের খোরাক।।
শরত যায়  – গুচ্ছ মেঘের সাথে
মানুষ ছুটে অনন্তে
অন্য কোন সুখের রাতে।।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।