“পুলিশের সঙ্গে কাজ করি, মাদক-জঙ্গি-সন্ত্রাস মুক্ত দেশ গড়ি” শ্লোগানে ঝিনাইদহের শৈলকুপায় কমিউনিটি পুলিশিং ডে ২০১৯ উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শৈলকুপা থানার আয়োজনে শনিবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালীতে পুলিশ, জনতা, রাজনীতিবিদ, ক্রীড়া সংস্থা, স্কুল কলেজের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন সংগঠন অংশগ্রহন করে। র‌্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শৈলকুপা থানার অফিসার ইনচার্জ বজলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম, ভাইস চেয়ারম্যান জাহিদুন্নবী কালু, সহকারী পুলিশ সুপার (প্রবি) মহিউদ্দিন মিরাজ, ওসি (তদন্ত) গোলাম মোহসীন, কচুয়া তদন্ত কেন্দ্রের ওসি (তদন্ত) পিয়ার আলী, উমেদপুর ইউপি চেয়ারম্যান সাব্দার হোসেন, ফুলহরি ইউপি চেয়ারম্যান জামিনুর রহমান বিপুল, আবাইপুর ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন বিশ্বাস, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।