রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বালিয়াকান্দি থানার আয়োজনে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে ঢাক-ঢোক বাজিয়ে শিক্ষার্থীসহ বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্যদের অংশ গ্রহনে থানা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
বর্ণাঢ্য র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়। র্যালী শেষে থানা ওসি একেএম আজমল হুদার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কমিউনিটি পুলিশিংএর সভাপতি ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এমএ হান্নান মোল্যা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, সদর ইউনিয়নের চেয়ারম্যান নায়েব আলী শেখ প্রমূখ।
এসময় উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মতিয়ার রহমান, নবাবপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আবুল হাসান আলী, উপজেলা যুবলীগের আহবায়করাসেল খান রিজু, ইসলামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বশির আহম্মেদ মিনু, সাধারন সম্পাদক মোঃ ফারুক মন্ডলসহ শিক্ষার্থী, বিভিন্ন ইউনিয়নের কমিউনিটি পুলিশিং সদস্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন সাংবাদিক সোহেল মিয়া।
