নীলফামারী সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশের বর্ণীল আয়োজনে গতকাল শনিবার কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়।  শনিবার সকালে শহরে বর্ণাঢ্য র‌্যালী বের করার মধ্য দিয়ে দিবসের কর্মসূচী শুরু হয়। সৈয়দপুর রেলওয়ে থানা থেকে রেলওয়ে পুলিশের সদস্যদের র‌্যালী শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে নেতৃত্ব দেন রেলওয়ে বিভাগের ডিআইজি মো. সামসুদ্দিন এনডিসি ও সৈয়দপুর রেলওয়ে জেলা পুলিশ সুপার ছিদ্দিকী তাঞ্জিলুর রহমান। র‌্যালী শেষে রেলওয়ে পুলিশ ক্লাব মিলনায়তনে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা, যাদু প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য বলেন রেলওয়ে বিভাগের ডিআইজি মো. সামসুদ্দিন এনডিসি। এতে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা পুলিশ সুপার ছিদ্দিকী তাঞ্জিলুর রহমান।

সভায় বক্তারা দিবসের তাৎপর্য্য তুলে ধরে রেলওয়ের স্থাপনা ও ট্রেন যাত্রীদের নিরাপত্তায় পুলিশকে জনবান্ধব মানসিকতা নিয়ে কাজ করার আহ্বান জানান। সভা শেষে যাদু প্রদর্শনী অনুষ্ঠিত হয়। পরে চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি। অনুষ্ঠানে রেলওয়ে ও পুলিশের পদস্থ কর্মকর্তা, রাজনীতিক, সাংবাদিক ও শহরের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এছাড়াও সৈয়দপুর রেলওয়ে থানার পৃথক কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। (ছবি আছে)

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।