ঝিনাইদহের শৈলকুপায় যাত্রীবাহি বাস নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা নারী-শিশু ও ৩ মুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জন যাত্রী গুরুত্বর আহত হয়েছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে। আহতদের শৈলকুপা ও ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়। আহতরা হলো জমেলা, ফেরদৌসি, আকবর, সাগর, রজব আলী, পিংকি, সাব্বির হোসেনসহ অন্তত ২৫ জন যাত্রী আহত হয়।

রবিবার সকালে শৈলকুপা উপজেলার উমেদপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের ধামখোল ব্রীজের পাশে এ দুর্ঘটনা ঘটে।

শৈলকুপা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শফিকুল ইসলাম জানান, শৈলকুপার হাটফাজিলপুর থেকে ছেড়ে আসা ঝিনাইদহগামী (জামালপুর-জ-০৪-০০০২) একটি যাত্রীবাহি বাস গোবিন্দপুর ধামখোল ব্রীজের পাশে এসে পৌছালে অপর দিক থেকে আসা আরেকটি বাসকে ক্রসিং করতে গেলে নিয়ন্ত্রন হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এসময় বাসে থাকা ২৫ জন যাত্রী আহত হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।