এম বুরহান উদ্দীন, শৈলকুপা,ঝিনাইদহ; জেলার শৈলকুপা উপজেলা বাড়ি থেকে হামলার পর হাসপাতালে চিকিৎসা নিতে এসে পূনরায় পিটিয়ে রক্তাক্ত করল প্রতিপক্ষরা। এ ঘটনায় নারীসহ ৬ জন আহত হয়েছে এবং ৬ জনকে আটক করেছে পুলিশ।

গতকাল শুক্রবার(০৩ এপ্রিল ২০২০) সন্ধা ৬টার দিকে জেলার শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে। আহতদেরকে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আটককৃত ও আহতদের  সবার বাড়ি উপজেলার বোয়ালিয়া গ্রামে।

এ ঘটনায় আহত হবিবর শেখ জানান, দীর্ঘদিন তার চাচাতো ভাই সেকেন্দার, আকামদ্দির সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে তারা আইন ও গ্রাম্য শালীসে কয়েকবার পরাজিত হয়। এ ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে তার ছোট ভায়ের বৌ প্রতিরন নেছাকে পিটিয়ে আহত করে সেকেন্দার সমর্থকরা। আমি ছিলাম বাগুটিয়া জামাই বাড়ি।

এরপর খবর পেয়ে তাকে বিকালে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে পুনরায় সেকেন্দার, আকামুদ্দিন, ফারুক, জিকু সহ আরো অনেকে আমাদের উপর হাসপাতালেই হামলা চালিয়ে মাজেদা, চম্পা, প্রতিরন সহ ৬ ব্যক্তিকে আহত করে।

এ বিষয়ে শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আকাশ আল আলিফ জানান, বোয়ালিয়া গ্রামে জমি নিয়ে বিরোধে কয়েক ব্যক্তির উপর হামলার পর চিকিৎসা নিতে আসলে পুনরায় আবার প্রতিপক্ষরা হাসপাতালে এসেও হামলা ঘটনার ঘটে।

শৈলকুপা থানার উপ-পরিদর্শক অমিত কুমার জানান, শৈলকুপা হাসপাতালে চিকিৎসা নিতে আসা ব্যক্তিদের উপর হামলার ঘটনায় ৬ ব্যক্তিকে আটক করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/০৪এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।