হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতা; সারাদেশে করোনা ভাইরাস প্রার্দুভাবকালীন সময়ে অসহায় দুস্থ দিনমজুর মানুষের মাঝে খাদ্য সামগ্রী নিয়ে বাড়ি বাড়ি পৌঁছে দিলেন কুষ্টিয়া – ৪ আসনের সাংসদ ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ।
আজ শনিবার (০৪ এপ্রিল ২০২০) সকালে উপজেলার বিভিন্ন গ্রামে ঘুরে দুই শতাধিক অসহায়-দুস্থ দিনমজুর মানুষদের বাড়িতে খাদ্য সামগ্রী পৌঁছে দেন তিনি।
এ সময় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
খাদ্য সামগ্রী বিতরণ কালে এমপি ব্যারিস্টার সেলিম আলতাফ জর্জ বলেন, দেশের এই ক্রান্তি লগ্নে অসহায় দুস্থ দিনমজুর মানুষের পাশে দাড়িয়ে করোনা ভাইরাস প্রার্দুভাবকালীন সময়ে এই খাদ্য সামগ্রী বিতরণ চলমান থাকবে ইনশাল্লাহ।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণে দেশের ঘরবন্দী কর্মহীন মানুষ যখন বেহাল দশায় আছে তখন কুষ্টিয়া জেলার জেলা প্রশাসক বিভিন্ন উপজেলার ইউনএনও এমনকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারাও খাবার সামগ্রী নিয়ে জেলা বাসীর দৌড়গোড়ায় পৌঁছে দিচ্ছেন।
আমাদের বাণী ডট কম/০৪এপ্রিল ২০২০/সিসিএ
