বাংলাদেশে সনাতনী কল্যাণ সংঘের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সুমন ভট্টাচার্য্যের ছোট কন্যা ইয়িতা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছে। বৃহস্পতিবার রামু থানার গর্জনীয়া বাজারে সন্ধ্যায় চিপস কিনতে গেলে মোটরসাইকেল এর ধাক্কায় এ দূর্ঘটনা ঘটে।
আহত অবস্থায় নিকটস্থ নাইক্ষ্যংছড়ি হাসপাতালে নেওয়া হয়।এ সময় হাসপাতালের কোন ডাক্তারকে পাওয়া যায় নি।তবে হাসপাতালের উপ সহকারী চিকিৎসক রনজন চৌধুরী প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। তবে হাসপাতালে ডাক্তার না থাকার বিষয়ে কিছু বলতে পারেননি এই কর্মকর্তা।
আহতের ঘটনা কক্সবাজার জেলা পুলিশ সুপার অবহিত হওয়ার সাথে সাথে গর্জনীয়া পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা কে নির্দেশ দেয়। পুলিশের তাৎক্ষনিক অভিযানে মোটরবাইক চালকের নাম প্রাথমিক ভাবে সনাক্ত করে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।
এ দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলা সরকারী হাসপাতালে কোন ডাক্তার না থাকায় সুমন ভট্টাচার্য্য ক্ষোভ প্রকাশ করে জানান, একটি সরকারি হাসপাতালের জরুরী বিভাগে কোন ডাক্তার পাওয়া যায় না এ কেমন কথা।
এ বিষয়ে পার্বত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি সহ স্বাস্থ্য মন্ত্রী ও সচিব কে হাসপাতালের সার্বিক চিত্র তুলে ধরবেন বলে জানান তিনি।
হাসপাতালে চিকিৎসক না থাকার বিষয়ে কক্সবাজার সিভিল সার্জন ডাঃ আব্দুল মোহাম্মদ মতিনের নাম্বারে একাধিক বার ফোন করা হলেই তিনি রিসিভ করেনি।
