নোয়াখালীর সেনবাগ উপজেলার অরাজনৈতিক সংগঠন সেনবাগ পাঠাগার প্রথম বারের মতো আয়োজন করেছে সাহিত্য আসরের। এখন থেকে এই সাহিত্য আসর নিয়মিত আয়োজন করবে বলে জানিয়েছে সংগঠনের সভাপতি জুলফিকার হায়দার জয়।

বৃষ্টি স্নাত শুক্রবার বিকেল ৫ টায়সেনবাগ পাঠাগারে এই আয়োজন করা হয়।

পাঠাগারের সভাপতি জুলফিকার হায়দার জয়ের সভাপতিত্বে কবি, সাংবাদিক জাহাঙ্গীর বাবুর উপস্থাপনা ও পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন নোয়াখালী আবৃতি একাডেমীর সভাপতি এডভোকেট এমদাদ হোসেন কৈশর,বিশেষ অতিথি ছিলেন বীর মুক্তি যোদ্ধা,সেনবাগের বর্ষীয়ান সাহিত্য প্রেমী, সংগঠক,সেনবাগ লেখক ফোরামের সভাপতি আবু তাহের,সুলতান আহমেদ ডিগ্রী কলেজের প্রভাষক মমিন উল্যাহ,সেনবাগ স্টুডেন্ট কেয়ারের পরিচালক আবু সাইদ।

অতিথি,সভাপতিও উপস্থাপককে ফুল দিয়ে বরণ করেন নাসিমা আক্তার স্বপ্না,শাবানা আক্তার,ফারিয়া ইয়াসমিন,জান্নাতুল মাওয়া,বিবি ফাতেমা।

সেনবাগ পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়,সেনবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়,সেনবাগ সরকারী কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পাঠাগারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কবিতা আবৃতি করেন জুনায়েদ রহমান সপ্তম শ্রেনী,সেনবাগ সরকারী পাইলট হাই স্কুল, পাঠাগারের সাধারণ পরিষদের সদস্য মোহাম্মদ আদুল্লাহ,হাসত রিয়াদ, প্রধান অতিথি কন্যা কিশোয়ার শওগাত কৃতি, পুত্র মাহিম তাজোয়ার অর্পন, স্বরচিত কবিতা পাঠ করেন কবি জাহাঙ্গীর বাবু।

শুভেচ্ছা বক্তব্যে সভাপতি জয় সেনাবাগ পাঠাগারের বিগত দিনের কর্মকান্ড তুলে ধরেন।বিশেষ অতিথি মুক্তি যোদ্ধা আবু তাহের ৬৯ এর গন অভ্যুত্থান,বঙ্গবন্ধুর সেনবাগে আগমন,মুক্তযুদ্ধে সেনবাগের মুক্তি যোদ্ধাদের গৌরব গাঁথা তুলে ধরেন,প্রভাষক মমিন উল্যাহ সেনবাগের সাহিত্য অঙ্গনে সেনবাগ পাঠাগারের ভুমিকা তুলে ধরেন। প্রধান অতিথি এডভোকেট এমদাদ হোসেন কৈশর আবৃতি কর্মশালা আয়োজনে সহযোগীতার কথা ব্যাক্ত করেন এবং কবিতা পাঠ করেন।

সভায় বক্তারা সেনবাগ পাঠাগার পরিচালানায় সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান,সেই সাথে সেনবাগের যুব সমাজ কে মাদক সহ নানা অপকর্ম থেকে দূরে রাখতে সাহিত্য সাংস্কৃতি অঙ্গনে আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিযোগীতা সাহিত্য কাব্য কবিতার চর্চার উপর গুরত্ব আরোপ করেন এবং সেনবাগ পাঠাগারের সকল সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানান।

সভাপতি জুলফিকার জয়ের সমাপনী বক্তব্যের পর ফটো সেশনের মাধ্যমে একটি সফল অনুষ্ঠানের সমাপ্তি হয়।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।