নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  সাত হাজার ৬১২ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের জন্য ১৪ কোটি ৯ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

আজ সোমবার (০৮ জুন ২০২০) প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে এ সংক্রান্ত আদেশ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের পাঠানো হয়েছে।

জানা গেছে, এসব স্কুলের ১৪ হাজার ৯৪ টি ওয়াশব্লকের রুটিন মেইনটেনেন্স করা হবে এ টাকায়। প্রতিটি ওয়াশব্লক মেরামতের জন্য ১০ হাজার টাকা করে বরাদ্দ দেয়া হয়েছে। একইসাথে বরাদ্দ পাওয়া স্কুলগুলো ওয়াশবল্কগুলো মেরামতের কাজ করতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তর সূত্রে জানা গেছে, পিইডিপি-৪ এর আওতায় ২য় পর্যায়ে এই ৭ হাজার ৬১২টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের টাকা বরাদ্দ দেয়া হয়েছে। এসব স্কুলের ১৪ হাজার ৯৪টি ওয়াশবল্ক মেরামত করা হবে৷ প্রতিটি ওয়াশব্লক মেরামতে বরাদ্দ ১০ হাজার টাকা।

একইসাথে বরাদ্দপ্রাপ্তর স্কুলগুলোর তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর।  এর আগে গত ১০ মে ৫ হাজার ৬১৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়কে ওয়াশব্লক মেরামতের জন্য ১০ কোটি ১৩ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে।

তালিকা দেখুন; বরাদ্দপ্রাপ্তর স্কুলগুলোর তালিকা 

আমাদের বাণী ডট কম/০৮ জুন ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।