হাফিজুল ইসলাম লস্কর, সিলেট জেলা সংবাদদাতা; করোনাভাইরাস সন্দেহে জেলায় ২০৩০ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া গত দু-দিনে কোয়ারেন্টিন থেকে ছাড়া পেয়েছেন ২৩৭ জন। আর নতুন করে যুক্ত হয়েছেন ২০৭ জন। কোয়ারেন্টিনে যাদের রাখা হয়েছে তাদের বেশীরভাগই বিদেশ থেকে আগত এবং তাদের আত্বীয়স্বজন।
আজ বুধবার (২৫ মার্চ ২০২০) এ তথ্য নিশ্চিত করেছেন  স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান
তিনি বলেন, সিলেট বিভাগে এখন দুই হাজার ত্রিশ জন কোয়ারেন্টিন তথা সংগনিরোধ অবস্থায় আছেন। গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টিনে যুক্ত হয়েছেন ২০৭ জন। এদের মধ্যে সিলেট জেলায় ৩৩ জন, সুনামগঞ্জে ৫২ জন, মৌলভীবাজারে ২৫ জন এবং হবিগঞ্জ জেলায় ৯৭ জন কোয়ারেন্টিনে আছেন। তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া সিলেট বিভাগে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টা পর্যন্ত কোয়ারেন্টিন থেকে ১৩৬ জন মুক্ত হয়েছেন। তাদের নির্দিষ্ট ১৪ দিন কোয়ারেন্টিনে থাকার মেয়াদ শেষ হয়েছে। এ সময়ের মধ্যে তাদের শরীরে করোনাভাইরাসের উপসর্গ ধরা পড়েনি। সবমিলিয়ে গত ১০ মার্চের পর সিলেট বিভাগে ৫৮৭ জন কোয়ারেন্টিনমুক্ত হয়েছেন।
উল্লেখ্য, দেশে করোনাভাইরাসে আরও একজনের মৃত্যু হয়েছে। এতে করে মৃতের সংখ্যা গিয়ে দাঁড়ালো পাঁচজনে। আর নতুন করে কোনো রোগী শনাক্ত হয়নি। গতকাল পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ছিলো ৩৯ জনে। এছাড়া সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।আজ  বুধবার (২৫ মার্চ ২০২০) বেলা ১২টা ১০ মিনিটে করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা এ তথ্য জানান।

সেব্রিনা ফ্লোরা জানান, গত ২৪ ঘণ্টায় নতুন কোনো রোগী আক্রান্ত হয়নি। তবে একজনের মৃত্যু হয়েছে। তার বয়স (৬৫), পুরুষ। তিনি বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। গ্রামের একটি হাসপাতালে তিনি চিকিৎসা নিয়েছেন। সেখান থেকে তাকে ঢাকা আনা হয়েছিলো। বুধবার সকালে তার মৃত্যু হয়েছে।

আমাদের বাণী ডট কম/২৫ মার্চ ২০২০/টিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।