মোঃ হুমায়ূন কবীর ফরীদি, জগন্নাথপুর (সুনামগঞ্জ) সংবাদদাতা; সিলেট মহানগর ছাত্রদল নেতা আলাল এর উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন জগন্নাথপুর উপজেলা বিএনপির নেতৃবৃন্দ।

 সৈনিক সিলেট মহানগর ছাত্রদলের সাবেক গণসংযোগ বিষয়ক সম্পাদক, সিলেট মদনমোহন কলেজ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল এর যুগ্ম আহবায়ক মোঃ জহিরুল ইসলাম আলাল এর উপর দুষ্কৃতিকারী কর্তৃক সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ৯ই মে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিবৃতি প্রদান করেছে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি এম এ মুকিত,সহ-সভাপতি এড. জিয়াউর রহিম শাহিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম খসরু সাবেক চেয়ারম্যান, জগন্নাথপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ মোসাব্বির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, সুনামগন্জ জেলা যুবদলের সহ-সভাপতি, জগন্নাথপুর উপজেলা বিএনপির সদস্য আবুল হাশিম ডালিম সহ জগন্নাথপুর উপজেলা বিএনপির নেত্রীবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দরা বলেন, আজ সমগ্র বিশ্বের মানুষ কারোনা ভাইরাসের কারণে মানবেতর জীবন যাপন করছেন। সেই ধারাবাহিকতায় সমগ্র দেশবাসী আজ চরম হতাশগ্রস্থ ও আতংকের মধ্যে দিয়ে প্রত্যেকটি মুহুর্ত অতিবাহিত করছেন। যখন সবাই এই সংকট মোকাবেলায় ঐক্যবদ্ধভাবে কাজ করে যাচ্ছেন ঠিক সেই মুহুর্তে মেধাবী ছাত্রনেতা জহিরুল ইসলাম আলালের উপর সন্ত্রাসী হামলা করা হয়, যা অত্যন্ত ন্যাক্কার জনক। অবিলম্বে ছাত্রদল নেতা আলাল এর উপর হামলাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।