চট্টগ্রাম  জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়ন বারআউলিয়া এলাকায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কের হাইওয়ে থানার পাশে দিবাগত রাতে একটি প্রেট্রোল পাম্পের ডাকাতির ঘটনা ঘটেছে বলে জানা যায়।  গত শনিবার (২৬ জানুয়ারী ২০) দিবাগত রাতে উপজেলার বারআউলিয়ার এলাকায়
প্রেট্রোল পাম্পের দিবাগত রাতে ৬ থেকে ৭ জনের একটি মুখোশদারি ডাকাত দল এসে এলোপাতাড়ি ভাবে রড কিরিছ ও চায়নিজ কুড়াল দিয়ে রাকিব নামে এক কামচারীকে মারধর করে রক্তত করেন।পরে দরজার ভেঙে ক্যাশ থেকে নগদ ৯০ থেকে ৯৫ হাজার টাকা লোট করে নিয়ে যায় বলে জানান পাম্পের ম্যানেজার সবুজ।
তবে পাম্পের আরেক কমকর্তা লিটন জানান, আমরা এই বিষয়ে কোন মামলা করতে রাজি না। এই বিষয়ে বারআউলিয়া হাইওয়ে থানার ওসি কাউছার বলেন,ডাকাতি বিষয় আমরা জানি কিছু না। সকালে স্থানীয়দের কাছ থেকে জানতে পারি ডাকাতির ঘটনা।     

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।