মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চটগ্রাম ) সংবাদদাতা; জেলার সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ড ও সলিমপুরের ফকিরহাট এলাকায় সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয় বলে জানা যায়।

গতকাল শনিবার (০৭ মার্চ ২০২০) রাত ১০ টার দিকে বাড়বকুণ্ড এলাকায় এই সড়ক দূর্ঘটনায় অজ্ঞাত এক ব্যাক্তি গুরুতর আহত হয়। আহত অবস্তায় চমেক হাসপালে নিয়ে গেলে,ডাক্তর তাকে মৃত ঘোষাণা করেন। তবে নিহতের কোন পরিচয় পাওয়া যায়নি।

অন্য দিকে রাত দেড়টা দিকে সলিমপুর ইউনিয়নের ফকিরহাট এলাকায় কালুশাহ মাজারের সামনে রাস্তা পার হওয়ার সময় রুহুল আমিন (৬০) নামের একজন সড়ক দূর্ঘটনায় নিহত হয়।নিহতের রুহুল আমিন এর বাড়ি,নোয়াখালী বলে জানা যায়।

সড়ক দূর্ঘটনা বিষয়ে জানতে চাইলে,বার আউলিয়া হাইওয়ে থানার এস আই মিজান জানান, আমরা খবরে পেয়ে রাতে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানো হয়।

আমাদের বাণী ডট কম/০৮ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।