মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুন্ডে নতুন করে আরও ৫ জন করোনায় আক্রান্ত হয়েছে। এনিয়ে উপজেলায় মোট ১২ জনের করোনা আক্রান্তের খবর পাওয়া গেল।
আজ শুক্রবার (৮ মে ২০২০) চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির (সিভাসু) ল্যাবে ৬১টি নমুনা পরীক্ষা করার পর ৪০টি নমুনা পজেটিভ এসেছে। এদের মধ্যে সীতাকুণ্ডের পাঁচজন করোনাভাইরাস শনাক্তের রিপোর্ট এ পাঁচজনের করোনা পজিটিভ ধরা পড়েন।
এই বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক ডা.হাসান শাহরিয়ার কবির।
আক্রান্তদের বাড়ি সীতাকুণ্ডে উপজেলার ছোটদারোগারহাট ১জন,শেখপাড়া ১ জন,ঈদুলপুর ১ জন,ছোটকুমিরা ১ জন ও ভাটিয়ারী ১ জন। এনিয়ে একদিনে ৫ জন কোরোনাভাইরাস আক্রান্ত হয়।
এসময় খবর পেয়ে উপস্থিত হোন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন রায়,সীতাকুণ্ড মডেল থানার ইনচার্জ ফিরোজ মোল্লা উপস্থিতে দ্রুত আক্রান্তদের এলাকায় গিয়ে বাড়ি লকডাউন করা হয়। প্রসাশনের নির্দেশে আক্রান্তদের চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।
সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেসের কর্মকর্তা ডাক্তার নুরউদ্দিন রাশেদ এই বিষয়টি নিশ্চিত করেন।
এতে সীতাকুণ্ডে করোনা ভাইরাসের শনাক্তের পর সাধারণ মানুষের মাঝে চরম আতঙ্ক বিরাজ করছে। সীতাকুণ্ডে এই নিয়ে ১২ জনের শরীরে করোনা ভাইরাস সংক্রামন ধরা পড়ে যার মধ্যে দুইজন সুস্থ হয়ে বাড়ি ফিরে যান বলে জানা যায়।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০৮ মে ২০২০) তথ্য অনুযায়ী, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও পাঁচ হাজার ৭০৭টি নমুনা সংগ্রহ করা হয়। আগের কিছু মিলিয়ে পরীক্ষা করা হয় পাঁচ হাজার ৯৪১টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ১১ হাজার ৪৫৪টি। নতুন নমুনা পরীক্ষায় আরও ৭০৯ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ১৩৪ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও সাতজন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ২০৬-এ। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ১৯১ জন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন দুই হাজার ১০১ জন।
আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ
