চট্টগ্রামের সীতাকুণ্ডের সোনাইছড়ির হাফিজ জুট মিলস শ্রমিকরা জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পিপিপি বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা পরিশোধসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন করছে।
এর আগে গত মঙ্গলবার দুপুর থেকে বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচী শুরু করে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।
এসময় পাটকল শ্রমিক নেতারা পাটকল শ্রমিকদের জন্য জাতীয় মজুরি কমিশন বাস্তবায়ন, পিপিপি বাতিল, অবসরপ্রাপ্ত শ্রমিক, কর্মচারি ও কর্মকর্তাদের পিএফ গ্র্যাচ্যুইটির টাকা পরিশোধ, শ্রমিকদের সাপ্তাহিক মজুরি নিয়মিত পরিশোধ, পাট মৌসুমে পাট কেনার অর্থ বরাদ্দসহ শ্রমিক স্বার্থ সংশ্লিষ্ট ১১ দফা বাস্তবায়নের জন্য জোড় দাবি কথা জানান।
তারা বলেন ,আমরা রাস্তায় থাকত চাই না, উৎপাদন বাড়িয়ে মিলকে এগিয়ে নিতে চাই।
গত কয়েক বছর পাটকলগুলোতে নামমাত্র পাট ক্রয় করা হচ্ছে। উৎপাদন একেবারে তলানিতে। কেন এমন হবে?” সোনালী আঁশের দেশ বাংলাদেশ। আমাদের পাটের দিকে তাকিয়ে পার্শ্ববর্তীদেশ ভারত তাদের পাটকল গুলোর রমরমা উৎপাদন করছে আমরা কেন পারছি না।
পাটকল শ্রমিকদের অনশন কর্মসূচীতে বক্তব্য রাখেন হাফিজ জুট মিলস ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি নুর মোহাম্মদ মিলন, সাধারণ সম্পাদক দিদারুল আলম চৌধুরী, জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি দেলোয়ার হোসেন ও সাধারণ সম্পাদক মোঃ রবিউল হকসহ বিভিন্ন শ্রমিক নেতৃবৃন্দ।
