সীতাকুণ্ডের হাফিজ জুট মিলস তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের আমরণ অনশন। চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ির, হাফিজ জুট মিলস ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের আমরণ অনশন।
বৃহস্পতিবার (০২ জানুয়ারী ২০২০) দুপুর থেকে বেতন-ভাতা পরিশোধ ও মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে তৃতীয় দিনের মতো চলছে আমরণ অনশন কর্মসূচী শুরু করেছে সীতাকুণ্ডের হাফিজ জুট মিলের শ্রমিকরা।
এসময় শ্রমিক নেতারা বলেন,তৃতীয় দফায় আমরণ অনশন কর্মসূচী পালন করে যাবো। আমরা শ্রমিকদের পেটের জোর কমলেও কমেনি মনের জোর। এখনো সমান তালে চলছে কর্মসূচি। স্লোগানে স্লোগানে প্রকম্পিত হয়ে উঠেছে গোটা অনশন এলাকাসমূহ। মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধসহ ১১ দফা দাবিতে দেশের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের আমরণ অনশন চলবে।মিলস এলাকায়ই রাত-দিন পার করছেন শ্রমিকরা।জুট মিলস এ অনশন কর্মসূচিতে অংশগ্রহণ করছেন অসংখ্য শ্রমিক।
তারা আরো বলেন ,তৃতীয় দিনের মতো চলছে শ্রমিকদের আমরণ অনশন, এতে অনেকে গুরুত্ব অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। শ্রমিক নেতাদের দাবি সরকার যেন তাদের দাবি মেনে নেয়। আমারা রাস্তায় থাকত চাই না, উৎপাদন বাড়িয়ে মিলকে এগিয়ে নিতে চাই।
