মোঃ মামুনুর রশিদ মাহিন, সীতাকুণ্ড (চট্রগ্রাম) সংবাদদাতা; জেলার সীতাকুন্ডে উপকূল এলাকায় থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল বুধবার (০৩ জুন ২০২০) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নের বিএম গ্যাস ফ্যাক্টরির পিছনে লাশটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবরটি জানায়।
পরে খবর পেয়ে সাগরের উপকূলিও এলাকা থেকে অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।লাশের শরীরে উপরের অংশে রেইনকোট পরিহিত ছিল।নিচের অংশে কোন কাপড় নেই। অর্ধগলিত যুবকের কোন পরিচয় জানা যায়নি।
এই বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ওসি (তদন্ত) শামীম শেখ জানান,আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাত লাশটি উদ্ধার করি।তবে ধারণা করছি অর্ধগলিত যুবকের লাশটি ৩/৪ দিন আগের হতে পারে।এটি জোয়ারের পানিতে ভেসে এসেছে। সুরতহাল প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য লাশটি চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানা যায়।
আমাদের বাণী ডট কম/০৪ জুন ২০২০/সিসিপি
