নীলফামারীর সৈয়দপুরে বাংলাদেশ জাসদ’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী গতকাল বৃহস্পতিবার পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে সংগঠনের উপজেলা শাখা জাতীয় রেলওয়ে শ্রমিক জোট কার্যালয়ে সকালে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে।
পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এতে সভাপতিত্ব করেন স্থানীয় শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমান। অন্যদের মধ্যে বক্তব্য বলেন সাধারণ সম্পাদক আশিক জনি, জাসদ নেতা ডা. সাকিল জাফর, ডা. মোহাম্মদ আলী, ডা. পরিমল চন্দ্র রায়, ছাত্রনেতা মো. সুজন, মো. মুরাদ ও অনিক কুমার রায়।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, মৌলবাদি ও সা¤্রাজ্যবাদি শক্তিকে রুখতে হলে অর্থনৈতিক মুক্তিকামী মানুষদের ঐক্যবদ্ধ থাকতে হবে। শানিত করতে হবে মুক্তিযুদ্ধের চেতনাকে। আর জাতীয় অর্থনীতি বিকাশের লড়াইকে করতে হবে জোরদার।
