নীলফামারীর সৈয়দপুর-পার্বতীপুর আঞ্চলিক সড়কের সাইনবোর্ড এলাকায় ট্রাকের ধাক্কায় মিন্টু হোসেন (৫২) নামে এক ফুলকপি ব্যবসায়ী নিহত হয়েছে। নিহত ওই ব্যবসায়ী উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের হাজিপাড়ার মৃত মমতাজ উদ্দিনের পুত্র। গত সোমবার সকালে ওই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিন্টু নামের ওই ব্যবসায়ী একটি অটো ভ্যানযোগে ফুলকপি নিয়ে পার্বতীপুর বাজারে যাওয়ার সময় সাইবোর্ড এলাকায় বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায় ফুলকপি ব্যবসায়ী। গুরুতর আহত হয় ভ্যান চালক জামিরুল ইসলাম (৪০)। তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত জামিরুল ইসলামের বাড়ি একই এলাকারম ছাইয়ের মোড় গ্রামে।

সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ আবুল হাসনাত খান জানান, ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। বিষয়টি হাইওয়ে পুলিশ তদন্ত করছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।