আলমগীর হোসেন প্লাবন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে নতুন আরো ১১ জনের দোহে করোনা শনাক্ত হয়েছে । তাদের মধ্যে ৮ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ ও ৩ জন মহিলা রয়েছে । এনিয়ে সোনারগাঁয়ে মোট ৩৬২ জন করোনায় আক্রান্ত হয়েছে।
আজ বৃহস্পতিবার (১৮ জুন ২০২০) দুপুরে এ তথ্য নিশ্চিত করে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা জানান, গত ২৪ ঘন্টায় ৪৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১ জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও মহিলা রয়েছে। করোনায় সোনারগাঁয়ে এ পর্যন্ত ১৫ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়েছেন ১৮৬ জন।
আক্রান্তরা হলেন মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিশের ২জন মহিলা, সাদীপুর ইউনিয়নের কোনাবাড়ি এলাকার ২ জন পুরুষ ও ১ জন মহিলা , পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দেরের ১ জন মহিলা , আমিনপুর ইউনিয়নের বাগমুছায় ১ জন পুরুষ, সনমান্দী ইউনিয়নের গিরদানে ১জন পুরুষ , পিরোজপুর ইউনিয়নের পিরোজপুরে ১জন পুরুষ ও একই ইউনিয়নের নিউ টাউন এলাকায় ২ জন পুরুষ।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৮ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩৪৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪৩হাজার ৮০৩ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ লাখ ২ হাজার ২৯২ জনে।‘২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ১ হাজার ৯৭৫ জন। মোট সুস্থ হয়েছে ৪০ হাজার ১৬৪ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ২৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৮ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ১ হাজার ৩৪৩ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩১ শতাংশ। মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩১ জন এবং নারী ৭ জন। মৃত ব্যক্তিদের মধ্যে ঢাকা বিভাগে ১৪ জন, চট্টগ্রাম বিভাগে ১৮ জন, রাজশাহী বিভাগে ১ জন, খুলনা বিভাগে ২ জন, বরিশাল বিভাগে ১ জন,ময়মনসিংহ বিভাগে ১ জন এবং রংপুর বিভাগে ১ জন মৃত্যুবরণ করেছে। তাদের মধ্যে হাসপাতালে ২৪ জন এবং বাসায় ১৮ জন মারা গেছে
আমাদের বাণী ডট কম/১৮ জুন ২০২০/পিপিএম
