আলমগীর হোসেন প্লাবন,সোনারগাঁ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা; জেলার সোনারগাঁয়ে নতুন ১১জন করোনায় আক্রান্ত হয়েছে। তাদের মধ্যে ৭ জন প্রাপ্ত বয়স্ক পুরুষ, ৪ প্রাপ্ত বয়স্ক মহিলা। এ নিয়ে সোনারগাঁয়ে ২০৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আজ শুক্রবার (২৯মে ২০২০) বিকেলে সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. পলাশ কুমার সাহা এ তথ্য নিশ্চিত করেন।
- তিনি জানান, গত ২৪ ঘন্টায় ৪৬ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করে ১১জনের করোনা আক্রান্ত পাওয়া যায়। তাদের মধ্যে প্রাপ্ত বয়স্ক পুরুষ ও নারী। তাদের মধ্যে দু’জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
এদিকে সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামের নূর রহমান ভূইয়ার ছেলে শামীম ভূইয়া বৃহস্পতিবার(২৮মে) বিকেলে নিজ বাড়িতে মারা যান।
অন্যদিকে পঞ্চমীঘাট উচ্চ বিদ্যালয়ের অফিস সহকারী মো. হুমায়ুন কবির ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১১টায় মারা যান। এনিয়ে সোনারগাঁয়ে করোনায় আক্রান্ত হয়ে মোট ৮ জনের মৃত্যু হয়েছে।
- তাদের মধ্যে বৈদ্যেরবাজার ইউনিয়নের বসনদরদী গ্রামে ১জন পুরুষ, মোগরাপাড়া ইউনিয়নের বাড়ি মজলিসগ্রামে ১জন মহিলা, বাড়ি চিনিস গ্রামে ২ জন মহিলা, ১জন পুরুষ, সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ি গ্রামে ১জন পুরুষ, কাঁচপুর ইউনিয়নের কাঁচপুর গ্রামে ২ জন পুরুষ, কাঁচপুর মধ্য পাড়া গ্রামে ১জন পুরুষ, বারদি ইউনিয়নের দলরদী গ্রামে ১জন মহিলা, সনমান্দি ইউনিয়নের জোয়ারদি গ্রামে ১জন পুরুষ রয়েছে।
এ নিয়ে সোনারগাঁয়ে মোট করোনায় আক্রান্ত সংখ্যা ২০৩ জন, সুস্থ হয়েছেন ৮৩ জন। উপসর্গ নিয়ে মৃত্যু বরন করছেন ৮ জন।
- এ বিষয়ে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইদুল ইসলাম বলেন, সোনারগাঁয়ে দিন দিন করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। সচেতন না হয়ে যেখানে সেখানে অবাধে চলাফেরা করার কারনে আক্রান্ত হচ্ছে মানুষ। ঘরের বাইরে বিনা প্রয়োজনে বাহির হবেন না। বাহিরে গেলে বাধ্যতামূলকভাবে মাস্ক ব্যবহার করুন।
স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (২৯ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৪৯টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ হয়েছে ১২ হাজার ৯৮২টি। নমুনা পরীক্ষা করেছি ১১ হাজার ৩০১টি। এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ২ লাখ ৮৭ হাজার ৬৭টি নমুনা। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী ২ হাজার ৫২৩ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৪২ হাজার ৮৪৪ জন। শনাক্তের হার ২২ দশমিক ৩৩ শতাংশ।’ ‘গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ২৩ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৫৮২ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৬ শতাংশ। সুস্থ হয়েছে ৫৯০ জন। মোট সুস্থ হয়েছে ৯ হাজার ১৫ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ দশমিক ০৪ শতাংশ।’
আমাদের বাণী ডট কম/২৯ মে ২০২০/সিসিপি
