নিজস্ব সংবাদদাতা, ঢাকা;  সরকারি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগে হাইকোর্ট কর্তৃক স্থগিত জেলায়  যোগদান বঞ্চিত শিক্ষকদের দ্রুত যোগদান এবং গত ১৬ ফেব্রুয়ারি থেকেই পদায়ন কার্যকর করার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছে  নিয়োগ বঞ্চিত শিখকরা।

প্রাথমিক কর্মসূচি হিসেবে আগামীকাল রবিবার (২৩ ফেব্রুয়ারি ২০২০) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করবেন বঞ্চিত শিক্ষকরা।

কর্মসূচির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন নিয়োগ বঞ্চিত শিক্ষকদের আন্দোলন কর্মসূচীড় মুখপাত্র মো. কবির আহমেদ। তিনি জানান , ৪৩ জেলার প্রায় ১৪ হাজার নিয়োগপ্রাপ্ত প্রাথমিকের সহকারী শিক্ষকদের দ্রুত নিয়োগের দাবিতে এ মানববন্ধন কর্মসূচির ডাক দেয়া হয়েছে।

তিনি বলেন, আমরা ২০১৮ সালে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি। আমরা নিয়োগপত্রও পেয়েছি। এরপর হঠাৎ করেই ৪৩টি জেলার নিয়োগ কার্যক্রম স্থগিত হয়ে যায়। গত ১৬ ফেব্রুয়ারি ২২টি জেলার শিক্ষকদের যোগদানের কথা থাকলেও ১৮টি জেলার শিক্ষকরা যোগদান করতে পারে আর বাকিরা যোগদান না করতে পেরে ফিরে আসে।তিনি আরও বলেন, ২০১৮ সালে নিয়োগ পাওয়ার পর আমরা যে চাকরি করতাম সেটি ছেড়ে দেই। তখন থেকেই মূলত আমরা বেকার হয়ে যাই। নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় আমরা মানবেতর জীবন যাপন করছি। সরকারের কাছে আবেদন জানাচ্ছি দেশ গড়ার কারিগরদের দ্রুত যোগদানের ব্যবস্থা নিশ্চিত করুন। না হলে নিয়োগ বঞ্চিত ১৪ হাজার শিক্ষক এবং তাদের পরিবার রাস্তায় নেমে আসবে।

প্রসঙ্গত, গত বছরের ২৪ ডিসেম্বর ১৮ হাজার ১৪৭ জন চূড়ান্তভাবে নিয়োগ দেয় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। চলতি মাসের মাঝামাঝি সময়ে তাদের অনুষ্ঠানিকভাবে যোগদান করার কথা ছিল। তবে আদালতে মামলা দায়ের করার কারণে প্রায় ১০ হাজার শিক্ষক যোগদান করতে পারেনি।

আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/শিএননি

 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।