হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ গুদাম ঘর ভাড়া করে পাঁচ বছর যাবত অস্থায়ী কার্যালয়ে ১ নং খোকসা ইউনিয়ন বাসীর সেবার কার্যক্রম পরিচালিত হচ্ছে। কুষ্টিয়ার খোকসা উপজেলায় সবগুলি ইউনিয়নের নিজেস্ব আধুনিক ভবন থাকলেও ১নং খোকসা ইউনিয়নের নেই কোন জমি বা নিজেস্ব ইউপি ভবন। পাঁচ বছর গুদাম ঘর ভাড়া নিয়ে অস্থায়ী কার্য্যালয় হিসেবে চলছে কার্য্যক্রম, যেখানে নেই কোন আধুনিক সুযোগ সুবিধা, নেই জনসেবার কোন বালাই।
অথচ খোকসা উপজেলার সবচেয়ে পুরাতন ও ১ নং ইউনিয়ন এটা। যার ছিল ৯০ শতক জমি( যার মুল্য চার কোটি টাকারও বেশী)। ছিল ১৯৬২ সালের তৈরী একটি একতলা অফিস ভবন। এখন আর সেই ভবনের চিহ্ন নেই, সেই জমিও আর খোকসা ইউনিয়নের দখলে নেই। জমি আর ভবন কোথায় গেল জানতে চাই খোকসা ইউনিয়ন বাসী। খোকসা ইউনিয়নবাসি একটা স্থায়ী আধুনিক ভবন চায়। খোকসা ইউনিয়নবাসির এটা প্রানের দাবী।
তবে সময়ের দাবিতে ইউনিয়নবাসী প্রধানমন্ত্রীর ঘোষনা অনুযায়ী ইউনিয়ন পরিষদ থেকে সকল প্রকার আধুনিক সেবা গ্রহন করতে চায়। আর তার জন্য সবার আগে প্রয়োজন নিজেস্ব জমিতে আধুনিক একটি ইউনিয়ন পরিষদ ভবন।
