হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা সংবাদদাতাঃ জেলায় নতুন করে ১৬ জনসহ মোট ৩০২৮ জনের করোনা শনাক্ত হলো। এবং প্রাণঘাতী করোনাভাইরাসের আগ্রাসনে জেলাটিতে মৃতের সংখ্যা ৬৪ জন। মোট আক্রান্ত কোভিড রোগীদের মধ্যে আজ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ২৫৬৬ জন।
আজ শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ১০ টায় কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যলয় সূত্রে এ তথ্য জানা গেছে।
কুষ্টিয়ার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের বরাত দিয়ে জেলা প্রশাসন কার্যালয় জানায়, আজ কুষ্টিয়ার পিসিআর ল্যাবে মোট ১৮৮ টি নমুনার মধ্যে (কুষ্টিয়া ১১৮, চুয়াডাঙ্গা ২৫, ঝিনাইদহ ৩১ ও মেহেরপুর ১৪) কুষ্টিয়া জেলার কুষ্টিয়া সদর উপজেলার ১০ জন, খোকসা উপজেলার ৪ জন ও দৌলতপুর উপজেলার ২ জনসহ কুষ্টিয়ায় মোট ১৬ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে।
চুয়াডাঙ্গা জেলার ৯ জন, ঝিনাইদহ জেলার ৫ জন ও মেহেরপুর জেলার ৩ জন নতুন করোনা রোগী সনাক্ত হয়েছে। কুষ্টিয়া জেলার ২ জনের ফলোআপ রিপোর্ট পজিটিভ। বাকিগুলোর ফলাফল নেগেটিভ৷
কুষ্টিয়া সদর উপজেলায় আক্রান্ত ১০ জনের ঠিকানাঃ কোর্ট পাড়া ৩ জন, কালিশংকরপুর ১ জন, বানিয়া পাড়া ১ জন, আড়ুয়া পাড়া ১ জন, কেজিএইচ ২ জন ও চৌড়হাস ২ জন। দৌলতপুর উপজেলায় আক্রান্ত ২ জনের ঠিকানাঃ ইসলাম নগর ২ জন। খোকসা উপজেলায় আক্রান্ত ৪ জনের ঠিকানাঃ থানা পাড়া ২ জন, বসোয়া ১ জন ও কমলাপুর ১ জন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর সর্বশেষ (১১ সেপ্টেম্বর) তথ্য মতে, প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে নতুন করে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৬৬৮ জনে। এছাড়া গত একদিনে নতুন করে ১ হাজার ৭৯২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ৩৪ হাজার ৭৬২ জনের।
আমাদের বাণী ডট কম/১১ সেপ্টেম্বর ২০২০/পিপিএম
