ফুলবাড়ীয়া উপজেলার আছিম বাজারে মঙ্গলবার মরা গরু জবাই করে মাংস বিক্রি করার সময় পুলিশ দুই কসাইকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করে তাদের ছেড়ে দেওয়া হয়।

বাজারের দোকানদাররা জানান, উপজেলার ভবানীপুর গ্রামের তোফাজ্জলের একটি গাভী গরু দুইদিন আগে বাচ্চা প্রসবের পর সোমবার (৩১ আগস্ট) রাতে মারা যায়। ওই মরা গরু ৩০ হাজার টাকা দিয়ে কিনে আছিম বাজারের কসাই রিয়াজ উদ্দিন ও গেন্দা বিক্রি করার সময় দুপুরে পুলিশ তাদেরকে হাতেনাতে আটক করে। বিকাল ৪ টার দিকে সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ৩০ হাজার টাকা জরিমানা করে ওই দুই কসাইকে ছেড়ে দেন।

বিষয়টি নিয়ে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিকের সঙ্গে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি জানান, বিষয়টি শুনেছি। বিস্তারিত তিনি বলবেন।

সহকারী কমিশনার (ভূমি) দিলরুবা ইসলামের বক্তব্য নিতে ফোনো যোগাযোগ করা হলে ব্যস্ত আছেন জানিয়ে তিনি বলেন, এব্যাপারে পরে কথা হবে। এরিপোর্ট লেখা পর্যন্ত তিনি আর ফোন করেননি।

 

আমাদের বাণী ডট কম/২ সেপ্টেম্বর ২০২০/পিপিএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।