এ প্রসঙ্গে সালমা বলেন, ‘চলতি মাসের শুরুর দিকে দেশে আসে সাগর। সে দেশের আসার পর লন্ডনে যাওয়া বিষয়টি ঠিক করি। ঈদের আগে আর দেশে আসছি না। এ সময়টাতে লন্ডনের বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করবো। তবে রোজার মধ্যে খুব একটা সম্ভব হবে না। এ সময়টাতে ইবাদত করতে হবে।’

তিনি আরো বলেন, ‘কোনো গানের কাজে যাচ্ছি না। তবে সেখানে গিয়ে যদি ভালো কোনো আয়োজনের প্রস্তাব পাই তাহলে গান করতেও পারি। তবে সেটা অবশ্যই ঈদ আয়োজনে। কবে ফিরবো এখনই ঠিক বলতে পারছি না। ঈদের পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেবো। বিয়ের পরে স্বামীর সঙ্গে এটিই আমার প্রথম লন্ডনযাত্রা।’

প্রসঙ্গত, ২০১১ সালে পারিবারিকভাবে দিনাজপুর-৬ আসনের সাবেক সংসদ সদস্য শিবলী সাদিককে বিয়ে করেন সালমা। শিবলী সংগীত পরিবারের ছেলে হলেও পিতার উত্তরসূরি হিসেবে রাজনীতিতে যুক্ত হন। ২০১২ সালে ১ জানুয়ারি তাদের সংসারে কন্যা সন্তান স্নেহার জন্ম। সাংসারিক দ্বন্দ্বের কারণে ২০১৬ সালের ২০ নভেম্বরে তাদের বিচ্ছেদ হয়। সালমার মেয়ে স্নেহা তার বাবা শিবলীর কাছে থাকে বলে জানা যায়।

[wpdevart_like_box profile_id=”https://www.facebook.com/amaderbanicom-284130558933259/” connections=”show” width=”300″ height=”550″ header=”small” cover_photo=”show” locale=”en_US”]

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।