আর কতো 
ওহে স্বাধীনতা,আর কতো লাগবে তোর হৃদয়ে রক্তক্ষরণ ?
আর কতো শোণিতে ধুইয়ে দিতে পারবে তোর কলঙ্কের পরত ?
তোর কি চাই আরো বলি ?
চলবে কি আরো হোলি ?
 এতটা ভুক তোর !
কোটি কোটি প্রাণ খেলি-
বীরাঙ্গনার সম্ভ্রম খেলি-
নিয়মের মাথা খেলি-
নীতিকে তুই পায়ে ঠেললি-
তবু সাধ মিটছে না তোর ?
লাগবে কতো মায়ের কোল খালি ?
কতো বাবার আহাজারি-
কতো স্বপ্নের চুরমারি-
কতো বোনের ইজ্জ্বত-
কতো ভাইয়ের স্বর্ণ ভবিষ্যত-
কতো সন্তানের অসহায়ত্ব !
আর কতটা নিষ্ঠুরতার নিবেদনে তুই কলুষতা মুছে আপন সত্ত্বায় ফিরবি স্বাধীনতা ?
আর কতো নৈবেদ্য ?
আর কতো অপেক্ষা ?

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।