আলীকদম (বান্দরবান) সংবাদদাতা; জেলার আলীকদম উপজেলার ৩ নং নয়াপাড়া ইউনিয়নে অবৈধ ভাবে পাথর মজুদ এর খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১২০ ফুট পাথর জব্দ করেছে আলীকদম থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার (০৭ মে ) ১৩নং নয়াপাড়া ইউনিয়নের সেচ্ছাসেবকলীগ এর সাবেক সভাপতি জয়নাল আবেদীনের বাড়ী আশে পাশে অভিযান চলাকালে গোপন সংবাদের তথ্য মতে তার বাড়ীর পাশের রাস্তায় মাঠি খুঁড়ে লুকিয়ে রাখা পাথর জব্দ করতে সক্ষম হয় আলীকদম থানা পুলিশ।
নাম প্রকাশ না করার শর্তে এক ব্যক্তি জানান, জয়নাল আবেদীন দীর্ঘদিন ধরে পাথর ব্যবসায় জড়িত রয়েছে। সে অত্র এলাকার বিভিন্ন দূর্গম পাহাড়ী ঝিরি থেকে অবৈধ ভাবে পাথর উত্তোলন করে মজুদ করত পাচারের উদ্দেশ্য। পাথর উত্তোলনের কারণে এলাকার ঝিরিগুলোতে পানি শুকিয়ে গেছে।
আলীকদম থানার অফিসার ইনচার্জ কাজী রকিব উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রাপ্ত তথ্য মতে আলীকদম উপজেলার ৩নং নয়াপড়া ইউনিয়নে অভিযান চালিয়েছে পুলিশ।অভিযানের সময় বিভিন্ন পাহাড়ি ঝিরি ঝরণা থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে পাচার উদ্দেশ্য মাঠির নিচে লুকিয়ে রাখার খবর পেয়ে অভিযান চালিয়ে এসব জব্দ করা হয়।
আলীকদম উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেত্রী বলেন-আলীকদম উপজেলায় দলের কেউ যদি অবৈধ ভাবে পাথর ব্যবসায় জড়িত থাকে তাহলে ছাড় দেওয়া হবে না কাউকে।
আমাদের বাণী ডট/০৮ মে ২০২০/পিবিএ
