নিজস্ব সংবাদদাতা;  উপমহাদেশের প্রখ্যাত ঢোল বাদক গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক ২০০১ সালে একুশে পদকে ভূষিত কিংবদন্তি লোকশিল্পী বিনয়বাঁশী জলদাসের ১৮তম মৃত্যুবার্ষিকী।

এ উপলক্ষে আগামী (৫ এপ্রিল  ২০২০) রবিবার শিল্পীর বাস্তভিটায় ভাস্কর্য চত্বরে সকাল দশটায় তার স্মরণে প্রতিষ্ঠিত লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান বিনয়বাঁশী শিল্পী গোষ্ঠীর পক্ষ থেকে পুষ্পমাল্য ও শ্রদ্ধা নিবেদন করা হবে।

শিল্পী পুত্র ও সংগঠনের প্রধান উপদেষ্টা বাদন শিল্পী শ্রী বাবুল জলদাশ, সভাপতি উত্তম কুমার বড়ুয়া, প্রতিষ্ঠাতা পরিচালক শ্রী বিপ্লব জলদাস উক্ত অনুষ্ঠানে সকল শুভার্থীদের উপস্থিত হয়ে শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।।

এদিকে শিল্পীর প্রতি শ্রদ্ধার্ঘ জানিয়ে বিবৃতি প্রদান করেছেন বোয়ালখালী সম্মিলিত বৌদ্ধ পরিষদ, লেখক-কীর্তণশিল্পী- ডাক পরিদর্শক সঞ্জীব চন্দ্র বড়ুয়া স্মৃতি পরিষদের পরিষদসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।

আমাদের বাণী ডট কম/০৩এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।