শেখ মামুন, রাজবাড়ী জেলা সংবাদদাতা;  দেশে ক‌রোনাভাইরাস সংক্রমণের বিস্তার রোধে স্বরাষ্ট্র মন্ত্রণা‌ল‌য়ের নির্দেশনা অনুযায়ী বি‌ভিন্ন মেয়া‌দে সাজাপ্রাপ্ত ৪২ জন সাজাপ্রাপ্ত বন্দিকে রাজবাড়ী জেলা কারাগার থে‌কে মু‌ক্তি দেয়া হ‌য়ে‌ছে।

আজ শ‌নিবাব (০৯ মে ২০২০)  দুপুর ২টার দি‌কে ৪২ বন্দি‌কে মু‌ক্তি দেয়া হয়। কারাগার থে‌কে মু‌ক্তি পে‌য়ে বন্দিরা সরকা‌রের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ক‌রেন।

রাজবাড়ী জেলা কারাগা‌রের জেল সুপার নুর মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

জেল সুপার নুর মোহাম্মদ জানান, ক‌রোনাভাইরাস সংক্রমণ প‌রি‌স্থি‌তি‌তে সরাষ্ট্র মন্ত্রণা‌ল‌য়ের নির্দেশণা অনুযায়ী ৩ মে পাওয়া এক চি‌ঠি‌তে মোবাইল কো‌র্টের মাদক মামলার ৩ থে‌কে ৬ মা‌সের সাজাপ্রাপ্ত ৩৯ জন এবং নারী ও শিশু নির্যাতন, যৌতুক ও প্রতারণা মামলার ৩ আসামিসহ ৪২ বন্দি‌‌কে মু‌ক্তির নি‌র্দেশনা আ‌সে। প্রিজন হেড‌কোয়ার্টার স্মারক নং ৬৯৪। যার আ‌লো‌কে আজ ৩৯ জন এবং এর আ‌গের ৩ জন‌সহ ৪২ সাজাপ্রাপ্ত আসামিকে মু‌ক্তি দেয়া হয়।

উল্লেখ্য, করোনা পরিস্থিতির কারণে দেশের কারাগারগুলো থেকে তৃতীয় ধাপে ২ হাজার ৩২৯ জন বন্দিকে মুক্তি দেওয়া হয়েছে। মুক্তির তালিকায় থাকা ২ হাজার ৮৮৪ জন কারাবন্দির মধ্যে প্রথম ধাপে ১৭০ জন ও  দ্বিতীয় ধাপে ৩৮৫ জন কারাগার থেকে ছাড়া পান। বাকি থাকা ২ হাজার ৩২৯ জনকে মুক্তি দেওয়া শুরু হয়েছে। গতকাল শুক্রবার ও আজ শনিবারের মধ্যে তাদের ছেড়ে দিতে কারা অধিদফতর থেকে নির্দেশনা দিয়েছে কারা অধিদপ্তর।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।