শনিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আলাউদ্দিন নগর সততা কনফরেন্স রুমে কুষ্টিয়া জেলা আইসিটি টিসার্স ফোরামের উদ্যোগে এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোরের সহযোগিতায় প্রশ্নব্যাংক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
কুমারখালী উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড , যশোরের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন শিক্ষা মন্ত্রনালয়ের অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোঃ মোয়েজ্জদীন আহমেদ, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপ সহকারী প্রকৌশলী কামল হোসেন, রানা টেক্সটাইল মিলের পরিচালক মোঃ মাসুদ রানা, কুমারখালী ইউ আই টি আর সি ই এর সহকারী পোগ্রামার মোঃ আনিসুর রহমান, কুমারখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মোঃ হেলাল উদ্দিন।
উক্ত কর্মশালায় খোকসা ও কুমারখালী উপজেলার আই সি টি শিক্ষকদের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর এর প্রশ্নব্যাংকে কি ভাবে প্রশ্ন আপলোড করা যায় সে বিষয়ে হাত কলেমে প্রশিক্ষন প্রদান করা হয়।
