কেরানীগঞ্জ (ঢাকা) সংবাদদাতা;  রাজধানী ঢাকার কেরানীগঞ্জের নতুন করে আরও দুইজনের শরীরে করোনা উপস্থিতির খবর জানিয়েছে কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মীর মোবারক হোসেন। নতুন করে আক্রান্ত ঐ দুজন উপজেলার শাক্তা ইউনিয়নের বলা জানা গেছে।

আজ শুক্রবার ( ১০ এপ্রিল ২০২০) শাক্তা ইউনিয়নের বামনশুর গ্রামের আসমা বেগম এবং একই ইউনিয়নের ঝাউচর গ্রামের মানিক মিয়ার শরীরে করোনা সংক্রামিত হওয়ার খবর নিশ্চিত করেছে এই উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা।

এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৩ তে এবং শাক্তা ইউনিয়নে প্রথম আক্রানের খবর পাওয়া গেলো।

উল্লেখ্য,

বিশ্বব্যাপী দাবানলের মত ছড়িয়ে পরা প্রাণঘাতী করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘন্টায় টি নমুনা পরীক্ষা ১১৮৪ করে নতুন করে ৯৪ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে ভাইরাসটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪২৪   জনে। নতুন করে আরও  ৬  জন মারা গেছেন এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়াল  ২৭  জনে। নতুন করে কেউ সুস্থ্য না হলেও এ পর্যন্ত স্যস্থ্য হয়েছেন ৩৩ জন। আজ  শুক্রবার ( ১০ এপ্রিল ২০২০) দুপুর আড়াই টায় স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর) এর পরিচালক ডা. মরজাদী সেব্রিনা ফ্লোরা।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।