কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার খোকসা উপজেলায়  নদীতে মাছ ধরতে গিয়ে সুমন আলী (২০) নামে এক যুবক পানিতে ডুবে মারা গেছে।

আজ রবিবার (০৫ এপ্রিল ২০২০) উপজেলায় রাজাপুরে গড়াই নদীতে গিয়ে ঐ যুবক মারা যায়। নিহত সুমন পার্শ্ববতী উপজেলা কুমারখালীর সান্দিয়ারার  রাজাপুর গ্রামের নিজামুদ্দিন এর ছেলে।

খোকসা ফায়ার ফায়ার সার্ভিস ও এলাকাবাসীর সূত্রে জানা গেছে , আজ বেলা ১২ টার সময় তিন বন্ধু মিলে গড়াই নদী রাজাপুর নামক শ্মশান ঘাটের পাশে মাছ ধরতে নামে সুমন । নদী সাঁতরে পার হয়ে দুইবনদু উঠে আসলেও উঠে আসেনি সুমন আলী।

স্থানীয় এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ২ ঘণ্টা তৎপরতায় বেলা দুটোর সময় মৃত অবস্থায় সুমন আলীকে উদ্ধার করা হয়।
পরে খোকসা ফায়ার সার্ভিসের উপস্থিতিতে কাতলাগাড়ী পুলিশ ফাঁড়ির পুলিশদের সহায়তায় সুমন আলীর লাশ উদ্ধার করে নিজামুদ্দিনের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

স্থানীয় পল্লী চিকিৎসকের ডাকা হলে ডাক্তার সুমন আলী কে মৃত ঘোষণা করে।

খোকসা ফায়ার স্টেশন টিম লিডার ইন্দ্র প্রসাদ বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আমাদের বাণী ডট কম/০৫ এপ্রিল ২০২০/সিভি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।