গাজীপুর সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১২৯ জন। ৭৩০ জনের নমুনা পরীক্ষা করে ১২৯ জনের রিপোর্ট পজিটিভ আসে। এনিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দুই হাজার অতিক্রম করে দাঁড়াল ২১১৭ জনে। জেলায় করোনাভাইরাস এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২০ জন।
- আজ বৃহস্পতিবার (১১ জুন ২০২০) দুপুরে গাজীপুর সিভিল সার্জন মো. খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করে । বলেন, নতুন আক্রান্তদের মধ্যে গাজীপুর সিটি কর্পোরেশন ও সদর উপজেলায় সর্বাধিক ৭৭ জন রয়েছেন। এ ছাড়া কালিয়াকৈর ও কালীগঞ্জে ১১ জন করে, কাপাসিয়ায় ১৬ জন ও শ্রীপুরে রয়েছেন ১৪ জন।
এনিয়ে আক্রান্ত দুই হাজার ১১৭ জনের মধ্যে কালিয়াকৈর উপজেলায় ২২২ জন, কালীগঞ্জে ১৮০, কাপাসিয়ায় ১৫০, শ্রীপুর উপজেলায় ২৩০ ও গাজীপুর সদর উপজেলা ও সিটি কর্পোরেশন এলাকা মিলে ১৩৩৫ জন। করোনায় আক্রান্ত হয়ে জেলায় এপর্যন্ত মারা গেছেন ২০ জন। বৃহস্পতিবার পর্যন্ত সুস্থ্য হয়েছেন ৩৪৭ জন।
- সিভিল সার্জন আরো বলেন, গাজীপুর জেলায় বুধবার পর্যন্ত ১৫ হাজার ৭৮৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। করোনা পজিটিভ হয়েছে দুই হাজার ১১৭ জনের। নমুনা পরীক্ষায় আক্রান্তের শতকরা হার ১৩.৪১ ভাগ।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১১ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ১১৪টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৭৭২টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো চার লাখ ৫৭ হাজার ৩৩২টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ১৮৭ জনের মধ্যে। ফলে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৭৮ হাজার ৫২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৭ জন। আগের দিনও সমানসংখ্যক রোগীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৪৯ জনের। ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৮৪৮ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৬ হাজার ৭৪৮ জন।
