গাজীপুর জেলা সংবাদদাতা; গাজীপুরে নতুন করে আরও ৬৪ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে গাজীপুরে করোনা রোগী বেড়ে দাঁড়িয়েছে ৫৬০ জনে।

 আজ রবিবার (১৭ মে ২০২০) গাজীপুরের সিভিল সার্জন ডা. মো. খায়রুজ্জামান সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, গাজীপুরের ৫ হাজার ৮৬৪ জনের নমুনা পরীক্ষার করে ৫৬০ জন করোনা পজিটিভ পাওয়া যায়। তাদের মধ্যে সর্বাধিক ২৯২ জন গাজীপুর সদর উজেলায়। কালিয়াকৈরে ৫৫ জন, কালীগঞ্জে ১০৫ জন, কাপাসিয়ায় ৭৮ ও শ্রীপুরে ৩০ জন আক্রান্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ মে ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় পরীক্ষা করা হয় আট হাজার ১১৪টি  নমুনা পরীক্ষা করে  এক হাজার ২৭৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট আক্রান্ত হয়েছেন ২২ হাজার ২৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ১৪ জন। ফলে মৃতের সংখ্যা দাঁড়াল ৩২৮ জনে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ২৫৬ জন। সবমিলিয়ে এ পর্যন্ত সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন চার হাজার ৩৭৩ জন। মারা যাওয়া ব্যক্তিদের সম্পর্কে জানানো হয়, পুরুষ ১৩ জন ও নারী একজন। এদের মধ্যে ঢাকা বিভাগের ৯ জন ও চট্টগ্রাম বিভাগের পাঁচজন। ঢাকা বিভাগের মধ্যে ঢাকা সিটির আছেন পাঁচজন। তাদের বয়স বিশ্লেষণে ১১-২০ বছরের মধ্যে একজন, ৩১-৪০ একজন, ৫১-৬০ তিনজন, ৬১-৭০ তিনজন, ৭১-৮০ তিনজন ও ৮১-৯০ বছরের মধ্যে একজন।

আমাদের বাণী ডট কম/১৭ মে ২০২০/ডিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।