চট্টগ্রাম সংবাদদাতা; চট্টগ্রামের  বৃহৎ ব্যবসায়ী সমিতি তামাকুমন্ডি লেন বণিক সমিতির সভাপতি আলহাজ সামশুল আলম আর নেই। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ মঙ্গলবার (১৬ জুন ২০২০) ভোরে নগরের বেসরকারি সার্জিস্কোপ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

  •  বিষয়টি নিশ্চিত করেছেন তামাকুমন্ডি লেন বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক মো. মোজাম্মেল হক। তবে চট্টগ্রামের এই শীর্ষ ব্যবসায়ী নেতা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

তার মৃত্যুতে তামাকুমন্ডি লেন বণিক সমিতি ও টেরিবাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে শোক প্রকাশ করা হয়েছে।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।