দেশের ৮টি শিক্ষাবোর্ড থেকে এবছরের অর্থাৎ ২০১৯ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধা ও সাধারণ বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীদের ১২ ডিসেম্বরের মধ্যে নিজেদের সকল তথ্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের EMIS সেলের মেইলে পাঠানোর জন্য নির্দেশ দিয়েছে মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর।
সোমবার (২ ডিসেম্বর) মাউশির ওয়েবসাইটে এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রদান করা হয়।

