শাহীন আলম, দুর্গাপুর (রাজশাহী) সংবাদদাতা; জেলার দুর্গাপুর উপজেলার যুগীশো গ্রামে নিখোঁজের একদিন পর একটি আমবাগান থেকে রিপন ইসলাম ওরফে জান্নু (১৬) নামে এক এসএসসি ফল প্রত্যাশী শিক্ষার্থী ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। রিপন ওই গ্রামের আলাল আলীর পুত্র বলে জানা গেছে। রিপন এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। গতকাল শুক্রবার (০৯ মে)  সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় সে।

আজ শনিবার (০৯ মে ২০২০) সকালে তার মরদেহ বাড়ির পাশের একটি আমবাগানে ঝুলতে দেখে বাড়ির লোকজনদের খবর দেয় এলাকাবাসী। পরে থানা পুলিশকে জানানো হলে পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, আলাল আলীর তিন ছেলের মধ্যে রিপন ছিলো সবার ছোট। যুগীশো উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলো সে। কিছুদিন থেকে সে হতাশায় ভূগছিলো। সব সময় একাকী থাকতো সে। শুক্রবার সন্ধ্যা থেকে সে নিখোঁজ হয়। শনিবার সকালে বাড়ি থেকে একটু দুরের আমবাগানে একটি আমগাছে তার মরদেহ ঝুলে থাকতে দেখে বাড়ির লোকজনদের খবর দেন এলাকাবাসী। পরে থানা পুলিশকে খবর দেয়া হয়।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খুরশীদা বানু কণা জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ঝুলন্ত মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি আত্মহত্যা। তবে তদন্ত করে প্রকৃত কারণ অনুসন্ধান করা হবে।

এ দিকে, ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুঠিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল কালাম সাহীদ।

আমাদের বাণী ডট/০৫ মে ২০২০/পিবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।