নোয়াখালী সংবাদদাতা; জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮১ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। যার মধ্যে কয়েকজন চিকিৎসক, একজন কাউন্সিলর ও ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার লোকজন রয়েছেন। আজ মঙ্গলবার সকালে জেলা সিভিল সার্জন কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে।

  • সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে সদরে ৩১ জন, বেগমগঞ্জে ৪৩ জন, সেনবাগে ৫ জন, সুবর্ণচরে একজন ও চাটখিল উপজেলায় একজন রোগী রয়েছেন।

সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল কর্মকর্তা ও করোনা ফোকাল পার্সন ডা. নিলিমা ইয়াছমিন বলেন, উপজেলায় নতুন আক্রান্ত ৩১ জনের মধ্যে জেনারেল হাসপাতালের একজন চিকিৎসক, নোয়াখালী পৌরসভার একজন কাউন্সিলর ও জেলা শহরসহ উপজেলার একাধিক ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন।

  • বেগমগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. অসীম কুমার দাস জানান, গত ২৪ ঘণ্টায় শনাক্ত হওয়া ৪৩ জনের মধ্যে বেশিরভাগই চৌমুহনী পৌর এলাকার বাসিন্দা।

এ নিয়ে নোয়াখালী জেলায় করোনা আক্রান্ত হয়েছেন মোট ৭৬৯ জন। যার মধ্যে সুস্থ হয়েছেন ৮৭ জন এবং আইসোলেশনে রয়েছেন ৬৬৫ জন। জেলায় মারা গেছেন ১৭ জন। মোট আক্রান্তদের মধ্যে বেগমগঞ্জে ৩৬৯ জন, সদরে ১৬৯ জন, কবিরহাটে ৬৮ জন, সোনাইমুড়ীতে ৪৭ জন, চাটখিলে ৪৫ জন, সেনবাগে ৩৬ জন, সুবর্ণচরে ২১ জন, কোম্পানীগঞ্জে ৮ জন ও হাতিয়ায় ৬ জন রোগী রয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (০২ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ৫২টি ল্যাবের মধ্যে নমুনা সংগ্রহ করেছি ১৪ হাজার ৯৫০টি। নমুনা পরীক্ষা করেছি ১২ হাজার ৭০৪টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ৩ লাখ ৩৩ হাজার ৭৩টি। ২৪ ঘণ্টায় এই সংগৃহীত নমুনা থেকে শনাক্ত রোগী পেয়েছি ২ হাজার ৯১১ জন। এ পর্যন্ত করোনাভাইরাসে শনাক্ত হয়েছে ৫২ হাজার ৪৪৫ জন। শনাক্তের হার ২২ দশমিক ৯১ শতাংশ।’২৪ ঘণ্টায় সুস্থ হয়েছে ৫২৩ জন। মোট সুস্থ হয়েছে ১১ হাজার ১২০ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১ শতাংশ। গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩৭ জন। এ পর্যন্ত মৃত্যু দাঁড়ালো ৭০৯ জন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৩৫ শতাংশ।’

আমাদের বাণী ডট কম/০২ মে ২০২০/সিসিপি

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।