মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার পীরগঞ্জ উপজেলায়  ডিবি পুলিশের মাদক বিরোধী অভিযান চলাকালে ১শত পিস ইয়াবা সহ আনছারুল নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করেছে জেলা ডিবি পুলিশ।

আজ মঙ্গলবার পীরগঞ্জ উপজেলা থেকে ১ শত ইয়াবা মাদক সহ তাকে আটক করে।

ডিবি পুলিশ জানান, মাদক নির্মূলে নিরলস ভাবে কাজ করেছে জেলা ডিবি পুলিশ । তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিক্তিতে খবর জানতে পারলে ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলার এলাকা থেকে মাদক বিরোধী এক অভিযান পরিচালনা করা হয়।

এ সময় ১শত পিস ইয়াবা সহ আনছারুল হক নামে এক মাদক ব্যবসায়ী কে গ্রেফতার করা হয়। আটক মাদক ব্যবসায়্য বিরুদ্ধে মাদক আইনে সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ডিবি পুলিশ।

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।