মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা সংবাদদাতা; জেলার পীরগঞ্জ উপজেলায় পাটের চটে মোড়ানো অবস্থায় এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
পীরগঞ্জ উপজেলার খনগাঁও ইউনিয়নের চাঁদগাঁও গ্রামের চাঁদগাঁও জামে মসজিদের পার্শ্বের খোলা মাঠ থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করে গতকাল (৮ মার্চ  রবিবার) মর্গে পাঠানো হয়েছে।
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার রায় জানান, ৭ মার্চ শনিবার বিকালে ঐ মসজিদের পার্শ্বে স্থানীয় কিছু ছেলে ক্রিকেট খেলছিল। এক পর্যায়ে ক্রিকেট বল খুঁজতে গিয়ে মাঠের পার্শ্বে পাটের চটে মোড়ানো অবস্থায় ওই নবজাতকের লাশ দেখতে পায় তারা। পরে খবর পেয়ে রাতে পুলিশ লাশ উদ্ধার করে। সকালে ময়না তদন্তের জন্য লাশ ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে খনগাঁও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউসার আলী ডাবলু জানান, অপরিপক্ক মৃত ঐ নবজাতককে কে বা কারা রাতের আধারে ফেলে রেখে যায়। এলাকায় খোঁজ খবর নেওয়া হচ্ছে।

 

আমাদের বাণী ডট কম/০৯ মার্চ ২০২০/এই 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।