মোঃমাহমুদুল হাসান সোহাগ; প্রাইমারিতে সহকারি শিক্ষক নিয়োগ এর জন্য প্রাইমারি অধিদপ্তর ২০১৪ সালের ১৪ ই সেপ্টেম্বর রাজস্ব খাতে সার্কুলার দেয় উক্ত সার্কুলারের পরীক্ষা পুল ও প্যানেল এর রিটের কারনে চার বছর লসের কারনে ২০১৮ সালে অনুষ্ঠিত হয়।এতে তখন ১৪ লাখ প্রার্থীর সহিত আবেদন করে ২৯৫৫৫ জন প্রার্থী লিখিত পরীক্ষাতে উত্তীর্ন হয়।কিন্তু তখনকার নিয়োগে ১০০০০ নেওয়ার কথা থাকলে চার বছর পরে এসেও দপ্তর ৯৭৬৭ জনকে চুড়ান্তভাবে সুপারিশ করে নিয়োগ তাই।তাই তখনকার নিয়োগে ২৩৩ জন কম নেওয়া হয়।এতে চার বছর পরে এসেও রিটেন পাশ এসব প্রার্থীরা শিক্ষক হতে না পেরে চরমভাবে হতাশ হয়।কারন তারা এ চার বছরে কোন নতুন সার্কুলার ও প্রাইমারিতে রাজস্ব খাতে তারা পাই নাই এবং এদের অনেকে এত বছর গ্যাপের কারনে মাত্র ১ টি রাজস্ব খাতের সার্কুলারে আবেদন এর সুযোগ পাই।এমনকি সরকারি চাকরির বয়স না থাকায় প্রাইমারি দপ্তরের ২০১৮ সালের জুলাই মাসের দেওয়া সার্কুলারেও এসব লিখিত পাশ প্রার্থীরা আর আবেদন এর সুযোগ পাই নাই।
তাই ঐসব বঞ্চিত প্রার্থীরা তাদেরকে পর্যায়ক্রমে নিয়োগ এর জন্য সাত দফা দাবি পেশ করেছে গনমাধ্যমের মাধ্যমে
দাবি গুলো হলো-
১.মামলা জনিত চার বছর ক্ষতির ইশ্যুতে চরমভাবে বঞ্চিত সারাদেশের যে তালিকা করা হয়েছে সে তালিকায় অংশগ্রহন কারি বেকারদের অগ্রধিকার ভিত্তিতে কম নেওয়া ২৩৩ টি পদে নিয়োগ দিতে হবে এবং পর্যায়ক্রমে আরো বঞ্চিতদের শুন্যপদ থাকা সাপেক্ষ নিয়োগ দিতে হবে।
২.চরম বঞ্চিত প্রার্থীদের চাকরির বয়স হারানোর ক্ষতি স্বরুপ দ্রুতই নিয়োগ দিতে হবে।
৩.চার বছর লসের কারনে লিখিত উত্তীর্ন তখনকার যারাই জব করতে ইচ্ছুক সবাইকে পর্যায়ক্রমে নিয়োগ এর ব্যবস্থা করতে হবে।
৪.রাজস্ব খাতে এসব প্রার্থীদের নিয়োগ দিয়ে দ্রুতই প্রঙগাপন জারি করতে হবে।
৫.সারাদেশের লিখিত উত্তীর্ন বঞ্চিত এসব প্রার্থীদের নিয়োগ দ্রুত সময়ের মধ্যে দেওয়ার ব্যবস্থা করতে হবে।
৬.বঞ্চিত এসব প্রার্থীদের মামলা জনিত লসের বিষয়টি আমলে নিয়ে ক্ষতি পুষিয়ে দিতে দ্রুত সময়ে নিয়োগ দিতে হবে।
৭.সারাদেশের জব বঞ্চিত লিখিত উত্তীর্ন প্রার্থীদের মধ্যে চরমভাবে বঞ্চিত যেসব প্রার্থীদের তালিকা করা হয়েছে তাদেরকে প্রথম পর্যায়ে কম নেওয়া ২৩৩ পদে দ্রুতই সময়ে নিয়োগ দিতে হবে।এবং বাকিদের পর্যায়ক্রমে প্যানেল ভিত্তিক নিয়োগ এর জন্য শুন্যপদ থাকা সাপেক্ষ পর্যায়ক্রমে দিতে হবে।
প্রচারে,
মোঃমাহমুদুল হাসান সোহাগ
আহবায়ক ২০১৪ স্থগিত পরীক্ষা ২০১৮ লিখিত উত্তীর্ন সকল প্রার্থীদের পক্ষে।
