বাংলাদেশ বনাম ভারত তৃতীয় ওডিআই শনিবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় । বাংলাদেশ অধিনায়ক লিটন দাস আবার টস জিতে কেএল রাহুলের নেতৃত্বে ভারতকে প্রথমে ব্যাট করতে নামে। ঈশান কিষাণ খেললেন ২১০ রানের ইনিংস। ভারত ৮ উইকেটে ৪০৯ রানের টর্গেট দেয় বাংলাদেশকে ।
দ্বিতীয় ওয়ানডেতে বাঁ হাতের বুড়ো আঙুলের চোটের কারণে রোহিত শর্মা বাইরে থাকায় কেএল রাহুল ভারতীয় দলের নেতৃত্ব দিচ্ছেন। ভারতীয় প্লেয়িং ইলেভেনে অন্য পরিবর্তন হলেন কুলদীপ যাদব যিনি দীপক চাহারের জায়গায় এসেছেন।
ভারত ওয়ানডে সিরিজে 3-0 ক্লিন সুইপ এড়াতে চাইবে কারণ তারা বাংলাদেশের কাছে প্রথম ওডিআই এক উইকেটে এবং দ্বিতীয় ওডিআইতে পাঁচ রানে হেরে 0-2-এর অপ্রতিরোধ্য বাংলাদেশ টিমের লিড স্বীকার করেছে।
বাংলাদেশ বনাম ভারত তৃতীয় ওডিআই
কিষাণ এ ম্যাচে খেলছেন চোট পেয়ে ছিটকে যাওয়া অধিনায়ক রোহিতের জায়গায়। সে সুযোগটা কী দারুণভাবেই না কাজে লাগালেন তিনি। ভাগ্যের সহায়তা পেয়েছেন তিনি ও কোহলি দুজনই।
১৭ ওভারে ১০০ রান তোলা ভারত ২০০ ছুঁয়ে ফেলে ২৬.৪ ওভারেই। পরের ১০০ রানও আসে ৯.৪ ওভারে। সে সময় শুধু ৪৫০ কেন, ৫০০-এর সম্ভাবনাও ছিল। ভারত অবশ্য শেষ ১০ ওভারে তুলতে পেরেছে ৭০ রান, এ সময়ে ৫ উইকেট হারিয়েছে তারা।
এখন পর্যন্ত ৪০০ বা এর বেশি রান তাড়া করে ওয়ানডেতে জেতার ঘটনা আছে একটিই। ২০০৬ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার ৪৩৪ রান টপকে গিয়েছিল দক্ষিণ আফ্রিকা।

বাংলাদেশ ওডিআই টিম
বাংলাদেশ (প্লেয়িং ইলেভেন): আনামুল হক, লিটন দাস (সি), সাকিব আল হাসান, ইয়াসির আলী, মুশফিকুর রহিম (ডব্লিউ কে), মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, মুস্তাফিজুর রহমান এবং তাসকিন আহমেদ।

ভারত ওডিআই টিম
ভারত (প্লেয়িং ইলেভেন): শিখর ধাওয়ান, ইশান কিশান, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল (সিএন্ড ডব্লিউকে), ওয়াশিংটন সুন্দর, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং উমরান মালিক (এএনআই)
